পাঠকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পক্ষীরাজ মনসুর সরকারছুটির দিনের ৬ মার্চ সংখ্যায় মনসুর সরকারকে নিয়ে লেখাটি মনে ভীষণ দাগ কেটেছে। যত পড়েছি, ততই শিহরিত হয়েছি। আর্থিক দীনতাকে ভ্রূকুটি করে দীর্ঘ ২৭টি বছর আমাদের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নিভৃত পল্লিতে নিবেদিত হয়ে তিনি কাজ করছেন। পাখি ও পরিবেশ রক্ষার বিষয়ে এ কাজ খুবই দুর্লভ। তাঁর এ মহান কাজের স্বীকৃতি সরকার দেবে—এ প্রত্যাশা করছি।নয়ন, নতুন শহর, মাদারীপুর।অন্ধকারের বন্ধুডিমটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল।টলটলে হলুদ কুসুম বেরিয়ে আসে ভেতর থেকে। আর্তনাদ করে ওঠে রুদ্র, আমার বন্ধু, ‘তুই... তুই ডিমটা ভেঙে ফেললি?’ ‘হঠাত্ করে পড়ে গেল। ইচ্ছে করে তো ভাঙিনি।’ সে বিষণ্ন গলায়বলে, ‘এর মাঝে হয়তো একটা পাখির জন্ম মিশে ছিল।’ সেই রুদ্র মারা গেল ক্যানসারে ভুগে। তারপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর।ছুটির দিনের ৫২৯ সংখ্যা পড়ে যেন হারানো বন্ধুটিকে খুঁজে পেলাম মুনসুর সরকারের মাঝে। ডিউক জন, পূর্ব আহম্মদনগর, মিরপুর, ঢাকা।