পাঠকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার বাংলাদেশছুটির দিনের ৫৬৭তম সংখ্যায় ‘এ মাটির মায়ায়’ পড়ে বেশ ভালো লেগেছে। সুজলা-সুফলা আর লাল-সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। তাই তো জুলিয়ান ফ্রান্সিস বাংলাদেশে প্রথম এসে সোনার এই দেশকে ভুলতে পারেননি। এ দেশের মানুষের আচার-আচরণ তাঁর মনকে আকৃষ্ট করেছে। তাই তিনি হতদরিদ্র, চরাঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।মহসিন আলমমেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল, সিরাজগঞ্জ।বিশ্বভ্রমণে বাংলাদেশি!ধন্যবাদ কানাডাপ্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারকে। বিশ্বভ্রমণে বেরিয়ে তিনি বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সবচেয়ে কষ্টের এবং অসহায়ত্বের সম্মুখীন হয়েছেন তিনি নিজ জন্মস্থানে এসে। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। আব্দুল কাইয়ুমকে কৃতজ্ঞতা, তাঁর সুদূরপ্রসারী সুচিন্তিত লেখার জন্য। জেবুন নাহারের ‘প্রাপক ভাইয়া’ পড়ে দুই চোখ ভিজেছে জলে! অনেক মিস করছি জাহীদ রেজা নূরের ‘তাহার এক দিন’। বিশেষভাবে ধন্যবাদ মাহফুজ রহমানকে, ৫৬৫তম সংখ্যার সুন্দর প্রচ্ছদ প্রতিবেদনের জন্য।জুনিয়র হাসানব্যাংক এশিয়া, বগুড়া।