পাঠকের প্রশ্ন: আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতি সানজানা
মিতি সানজানা

পাঠকের প্রশ্ন বিভাগে আইনগত সমস্যা নিয়ে নানা রকমের প্রশ্ন পাঠিয়েছেন পাঠকেরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নির্বাচিত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।

প্রশ্ন: আমার দাদা মারা গেছেন অনেক আগে। দাদিও মারা গেলেন কিছুদিন আগে। আমার বাবা দাদির আগে মারা যান। দাদির নামে ছয় বিঘা জমি আছে। তাঁর পাঁচ ছেলে, তিন মেয়ে। নাতি হিসেবে আমি কি দাদির সম্পত্তির ভাগ আমার চাচাদের সমান পাব?
মেহেদী

উত্তর: আপনি জানিয়েছেন যে আপনার দাদি জীবিত অবস্থায় আপনার বাবা মারা গেছেন। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী সম্পত্তির উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার আগেই কোনো সন্তানের (ছেলে বা মেয়ে) মৃত্যু হলে উত্তরাধিকার উদ্ভূত হওয়ার সময় সেই মৃত পুত্র বা কন্যার জীবিত সন্তানেরা তাঁদের পিতামাতা জীবিত থাকলে সম্পত্তিতে যে পরিমাণ অংশ পেতেন, সেই পরিমাণ অংশ পাবেন। সুতরাং আপনার বাবার প্রাপ্য অংশের অংশীদার আপনি। যদি আপনার কোনো ভাইবোন থাকে এবং আপনার মা জীবিত থাকেন, তাঁরাও এই সম্পত্তির ভাগ পাবেন। এ ক্ষেত্রে আপনার দাদির সম্পত্তিতে আপনার চাচারা যা পাবেন, আপনার বাবাও তা-ই পেতেন। যেহেতু আপনার বাবার মৃত্যু হয়েছে, সে ক্ষেত্রে বাবার প্রাপ্য ভাগের অংশীদার আপনারা হবেন এবং সম্পত্তিতে আপনার চাচাদের সমান ভাগ পাবেন।