পাঠকের ভালোবাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ বছর বয়সে পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। তারপর এ পর্যন্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারসহ আরও বহু স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন। তবু সবচেয়ে বড় অর্জন ও পুরস্কার মনে হয় সাধারণ পাঠকের ভালোবাসা। চন্দ্রিমা উদ্যানে এক বিকেলে হাঁটতে গিয়ে দেখেন, এক প্রেমিক-প্রেমিকাযুগল পরস্পর প্রেম নিবেদন করছে তাঁর পরানের গহীন ভিতর বইয়ের কবিতা পাঠের মধ্য দিয়ে। বাংলার প্রত্যন্ত গ্রাম-মফস্বলে নিয়মিত ভ্রমণে যান তিনি। অচেনা পাঠকের মুখে নিজের লেখার কথা শুনলে আনুষ্ঠানিক পুরস্কারের চেয়েও আনন্দবোধ করেন।