পাঠকের ভালোবাসার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আসছে ভালোবাসার দিন। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ‘ছুটির দিনে’ও হাজির পাঠকের একগুচ্ছ ভালোবাসার গল্প নিয়ে।
কাহিনির মোচড় বা ঘটনার ঘনঘটার চেয়ে এবার প্রাধান্য পেয়েছে ভালোবাসার গভীরতম অনুভূতি অথবা পেয়ে হারানোর বেদনা। পাঠকদের লেখা ভালোবাসার এসব গল্প সবার ভালো লাগবে আশা করি।
ভালোবাসা দিবস উদযাপনের শুরুটা হয়তো আমাদের এখানে নয়। কিন্তু পেছনে ফিরে গেলে আমরা দেখব লায়লী-মজনু, শিরি-ফরহাদ এমন কালজয়ী সব জুটি আবহমানকাল থেকেই জনপ্রিয় এই বাংলায়। এখনো লোকের মুখে মুখে ফেরে তাদের প্রেমের জয়গান।
সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা।

আরও পড়ুন: