পাঠকেরা পেলেন পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক শুভাগত চৌধুরী ও আখতারুন্নাহার আলো—সকাল থেকেই স্টলে ছিলেন তাঁরা। ছবি: অধুনা
অধ্যাপক শুভাগত চৌধুরী ও আখতারুন্নাহার আলো—সকাল থেকেই স্টলে ছিলেন তাঁরা। ছবি: অধুনা

ঢাকার বাংলা একাডেমিতে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হলো প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক উৎসব—এসো আঠারোয়। বাংলা একাডেমির বটতলায় ​ফিচারালয় স্টলে ছিল অধুনা। এখানে এসে দর্শকেরা পেয়েছেনা স্বাস্থ্য, ডায়েট, মানসিক বিষয়ের নানা পরামর্শ। 

সকাল থেকে অধুনার স্টলে ছিলেন অধ্যাপক শুভাগত চৌধুরী, পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো, মনোরোগ বিশেষজ্ঞ সুলতানা আলগিন, মেখলা সরকার প্রমুখ। অনুষ্ঠানটি ছিল পাঠকদের নিয়ে। পাঠকদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হন তাঁরা।

পরামর্শ দিচ্ছেন মেখলা সরকার
পরামর্শ দিচ্ছেন মেখলা সরকার

তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ডায়েটবিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন পুষ্টিবিদ আখতারুন্নাহার আলোকে। কোনটি খাওয়া উচিত, কোনটি উচিত নয়, ওজনবিষয়ক বিভিন্ন জিজ্ঞাসা, খাবার থেকে ফরমালিন কীভাবে দূর করা যায়, কোন খাবারে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করেন।

পাশে​র মঞ্চে এরপর আসেন মনোরোগ বিশেষজ্ঞ মেখলা সরকার। পাঠকেরা তাঁর কাছে মনোরোগ-বিষয়ক নানা কথা জানতে চান। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা কী ধরনের আচরণ করে এবং তার জন্য কী করণীয়, সে বিষয়ে আলোচনা করেন তিনি। একজন অভিভাবকের সঙ্গে সন্তানের সম্পর্ক কেমন হওয়া উচিত, লেখাপড়ার বিষয় থেকে শুরু করে যেকোনো ব্যাপারে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি জোর দেন।

মঞ্চ থেকে নামার পর তাঁরা সবাই অধুনার স্টলে বসেন। সেখানে পাঠকেরা ভিড় জমান এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা লিখে দেন, বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞরা সেসব বিষয়ে পরামর্শ দেন। স্টলে উপস্থিত ছিলেন অধুনার লেখক-লেখিকারা। পাঠক, লেখক এবং বিভিন্ন মানুষ নিয়ে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয় সেখানে।