পাঠাগার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজে এক জায়গা থেকে ভালো বই পেতে হলে পাঠাগার গড়ে তোলার বিকল্প নেই। ভৈরব সভার বন্ধুরা এমন উপলব্ধি থেকে প্রথম আলো ভৈরব অফিসে গড়ে তুলেছে ছোট আকারের একটি পাঠাগার। ১৭ মার্চ পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বিশাল বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন সাইফুল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, রকিবুল হাসান, মফিজুল ইসলাম, জনি আলম ও সম্পাদক সোহেল।
পাঠাগারের জন্য ঢাকা অফিস থেকে ৪০টি বই দেওয়ায় বন্ধুসভার পক্ষ থেকে ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফকে ধন্যবাদ জানানো হয়।