পাঠানটুলী ওয়ার্ড বিএনপির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ১ সেপ্টেম্বর ধনিয়ালাপাড়ায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর পাঠানটুলীর ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি নেতা শামসুল আলম। বক্তব্য দেন নজরুল আলম, রফিক মেম্বার, আবদুল হালিম, সিরাজুল ইসলাম, আবদুল আজিম, মো. ইউসুফ, আলী আজগর, আবু বক্কর সিদ্দিকী, আনু মিয়া, আবদুল মন্নান, আমির উদ্দিন, নেজামত আলী, চান মোহাম্মদ, জাহেদ হোসেন, বাদশা মিয়া সিদ্দিকী, জুলফিকার আলী, আবদুল আজিজ, আবদুল নূর, মিজানুর রহমান, মো. কামাল, আনোয়ার, ছাবের খান প্রমুখ।
নিয়াজ মোহাম্মদ খান বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ও দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকার রাজি না হলে রাজপথে দাবি আদায়ের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে। বিজ্ঞপ্তি