পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাঠানটুলী ওয়ার্ড কার্যকরী কমিটির সভা ১১ আগস্ট সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান। সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মাসুদ খান, দেলোয়ার রশিদ, জানে আলম, এইচ এম ইকবাল, ইদ্রিস মিয়া, হুমায়ুন রশিদ, ইমতিয়াজ সরকার, এম এ হাই, মো. নাসির, তসলিম জামিন খান, মুজিবুর রহমান, মো. ইউনুস, মো. শফিক, মো. লোকমান প্রমুখ। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।