পাঠানটুলীতে নজির ভান্ডার দরবার শরিফের ওরস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ নজির আহম্মদ শাহ (ক.) আল-মাইজভান্ডারির ৫৭তম বার্ষিক ওরস শরিফ আজ বৃহস্পতিবার নগরের পাঠানটুলীর নজির ভান্ডার দরবার শরিফের গাউছিয়া হাফেজ মঞ্জিলে অনুষ্ঠিত হবে। ওরসে মাইজভান্ডারি তরিকার বিভিন্ন অনুষ্ঠান পালন শেষে আখেরি মোনাজাত করবেন মওলানা সৈয়দ শামসুল হুদা। অনুষ্ঠান ও কর্মসূচির পরিচালনার দায়িত্বে থাকবেন কবি শেখ খুরশীদ আনোয়ার। বিজ্ঞপ্তি