পাঠিয়ে দিন আচার জিতে নিন পুরষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হতে যাচ্ছে প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১৩। ১৪তম এই আচার প্রতিযোগিতায় 
আচার পাঠানোর জন্য প্রস্তুতি নিন এখনই। দেশ ও দেশের বাইরের নারীরা টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য এই
চারটি বিভাগে আচার পাঠাতে পারবেন। প্রাণ-আরএফএল গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) আদিল খান
বলেন, এবারও একজন প্রতিযোগীর একের অধিক আচার পাঠানোর ও পুরস্কার পাওয়ার জন্য মনোনীত
হওয়ার সুযোগ আছে। পত্রিকার কুপনটি যথাযথভাবে পূরণ করতে হবে। এর সঙ্গে প্রতিটি আচারের ৩০০ গ্রাম
করে দুটি নমুনা বয়ামে প্যাক করে যথাযথ ঠিকানায় পাঠাতে হবে। তিনি আরও বলেন, প্যাকিংয়ের প্রতি গুরুত্ব
দিতে হবে। কেননা ত্রুটিযুক্ত প্যাকিংয়ের জন্য আচার নষ্ট হলে সেটি গ্রহণযোগ্য হবে না।
আগামী ১ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে আচারের নমুনা পাঠাতে হবে। বয়ামের লেবেলে আচার প্রস্তুতকারীর
নাম, ঠিকানা, প্রস্তুতের তারিখ, কোন ধরনের ও আচার কোন কোন উপাদান দিয়ে তৈরি তা স্পষ্ট করে লিখতে
হবে। এ ছাড়া প্রতিটি আচারের নমুনার সঙ্গে রেসিপি দিতে হবে। খেয়াল রাখতে হবে, রেসিপি যেন বয়ামে
আটকে না দেওয়া হয়। এন্ট্রি কুপনের ফটোকপি গ্রহণযোগ্য। কিন্তু রেসিপি ছাড়া আচার বা নির্ধারিত তারিখের
পর পাঠানো আচার প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
দেশের খ্যাতনামা খাদ্য ও পুষ্টিবিদ ও বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান নারীরা এই আচার প্রতিযোগিতার বিচার
প্রক্রিয়ায় থাকবেন। স্বাদ, বাহ্যিক বৈশিষ্ট্য, সংরক্ষণ, পুষ্টি, নতুনত্ব ও আর্কষণীয় প্যাকিংয়ের ওপর গুরুত্ব দিয়ে
তাঁরা বিজয়ী নির্বাচন করবেন। আদিল খান বলেন, ১৪তম এই আচার প্রতিযোগিতার বর্ষসেরা আচার বিজয়ী
পাবেন দুই লাখ টাকা। প্রতি বিভাগের প্রথম স্থান অধিকারী পাবেন ঢাকা-মালয়েশিয়া-ঢাকা-এর দুই বিমান
টিকিট। দ্বিতীয় হলে পাবেন ল্যাপটপ। আর আইপিএস পাবেন তৃতীয় বিজয়ী। আর নানা ধরনের বিশেষ পুরস্কার
তো থাকছেই। শুরু করুন আচার বানানো, জিতে নিন পুরস্কার।
এই আচার প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই।