পাতালরেলের কারিগরি ব্যাপারটির উৎপত্তি কয়লাখনি থেকে। পৃথিবীর অনেক জনবহুল শহরেই বর্তমানে মানুষের যাতায়াতের জন্য পাতালরেল খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে ব্যবহূত হয়। পাতালরেলের মাধ্যমে মূল রাস্তা ব্যবহার না করেই হাজার হাজার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। জনবহুল শহরগুলোর যানজট নিরসনে এবং ক্রমবর্ধমান জনসংখ্যার গণপরিবহনের সর্বোচ্চ চাহিদা মেটাতে এই মুহূর্তে পৃথিবীতে পাতালরেল খুবই গুরুত্বপূর্ণ।লন্ডন শহরের পাতালরেল-ব্যবস্থা পৃথিবী বিখ্যাত। পাতালরেল-ব্যবস্থারও ব্যুৎপত্তি এই লন্ডন শহর থেকেই। ১৮৬৩ সালের ১০ জানুয়ারি লন্ডনের মেট্রোপলিটন রেলওয়ে শহরের মূল সড়কের নিচ দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করে। প্রাথমিকভাবে প্যাডিংটন টারমিনাস থেকে ফ্যারিংডন স্ট্রিটের মধ্যে লন্ডন পাতালরেল যাত্রী পরিবহন করত। অবাক করার বিষয় হলো, লন্ডন পাতালরেলের মূল চিন্তা এসেছিল একজন আইনজীবীর মাথায়। চার্লস পিয়ারসন নামের ওই আইনজীবীর ভাবনাই বাস্তবে রূপ দেওয়া হয় লন্ডন শহরে মাটির নিচ দিয়ে রেললাইন তৈরি করে। প্রথমে এই রেলপথ ছিল স্ট্যান্ডার্ড গেজ। পরে এটিকে পর্যায়ক্রমে উন্নত প্রযুক্তির সঙ্গে সমন্বয় করা হয়। মূলত প্যাডিংটন টারমিনাস থেকে ফ্যারিংডন স্ট্রিটের মধ্যে তৈরি হওয়া এই পাতালরেলপথকে ঘিরেই গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় পাতালরেল-ব্যবস্থা।
লন্ডন শহরের পাশাপাশি ১৮৫৭ সালে তুরস্কের ইস্তাম্বুলে গড়ে ওঠে পাতালরেল-ব্যবস্থা। পাতালরেল-ব্যবস্থা তৈরিতে লন্ডন যদি পথপ্রদর্শক হয়, তাহলে সেই পথে প্রথম পা বাড়ায় তুরস্কের এই শহর।
l পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে