পাত্র-পাত্রীর খোঁজে ‘ওয়েডিং ডট কম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে চট্টগ্রাম শহর, জেলা ও বিভাগে বিয়ের পাত্র-পাত্রীর খোঁজ দিতে চিটাগাং ওয়েডিং ডট কমের যাত্রা শুরু হয়েছে। সাইটটি পরিচালনা করছে এবিসি ট্রেড পাবলিকেশনস। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর, জেলা ও বিভাগে জন্ম অথবা বসবাস করেন এমন যে কেউ এ ওয়েবসাইটে সদস্য হতে পারবেন। এ বিষয়ে এবিসি ট্রেড পাবলিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাত্র-পাত্রীর সঠিক খবর দিতে এবং এ ক্ষেত্রে অভিভাবকদের প্রতারণার ফাঁদ থেকে রক্ষার লক্ষ্যে আমরা এ সাইট গড়ে তুলেছি।’ তিনি জানান, আগামী ৩১ মে পর্যন্ত এ সাইটে বিনা মূল্যে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) সুযোগ থাকবে। সাইটের ঠিকানা: www.chittagongwedding.com