পাথরঘাটা মহিলা কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাথরঘাটা মহিলা কলেজের নতুন পাঁচতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ৬ ফেব্রুয়ারি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ভবন। ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী।
নারী শিক্ষার উন্নয়ন ব্যতীত কোনো জাতির উন্নতি সম্ভব নয়। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বর্তমান শিক্ষাবান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফরহাদুর রহমান চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য দিলীপ কুমার রায়, মোবারক হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।