পানচিনিতে এমনি সাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানচিনি বা ওয়ালিমায় সাজটা হতে পারে এমন। লাল শাড়ি যদি বিয়েতে পরেন, এদিন বেছে নিতে পারেন গোলাপি, কমলা, নীল বা পেস্তা রঙের শাড়ি। আর ওড়না দিয়ে ঘোমটা না দিয়ে কাঁধের এক পাশে ছড়িয়ে রাখা যেতে পারে। শাড়িজুড়ে থাকতে পারে সুতার কাজ। তাহলে ওড়নাটা হবে একরঙা। আর এদিনও ভালো মানাবে পাথরের গয়না। চুল ফুলিয়ে উঁচু খোঁপা করতে পারেন। চোখে সোনালি বা রুপালি আইশ্যাডোর সঙ্গে বাইরে দিয়ে শাড়ির রংটাও দিতে পারেন। লিপস্টিক হালকা গ্লসি হলেই মানাবে।