পানছড়ি পূজগাং অরণ্য কুটিরে সিবলি পূজা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি পূজগাং অরণ্য কুটিরে ১৮ জানুয়ারি সিবলি পূজা অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর সব প্রাণীর সমৃদ্ধি ও মঙ্গল কামনায় সকাল থেকে দিনব্যাপী প্রার্থনার আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো পুণ্যার্থী পূজায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজগাং অরণ্য কুটির পরিচালনা কমিটির সভাপতি বিহারী লাল চাকমা। তিনি বলেন, নতুন ফসল ঘরে তোলার পর বৌদ্ধ ধর্মাবলম্বীরা পায়েস দান করে সিবলি পূজার মাধ্যমে আয়–উন্নতি কামনা করেন। অনুষ্ঠানে শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির ভিক্ষুকে ‘অগ্র-ধর্মকথিক’ উপাধিতে ভূষিত করে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পূজগাং অরণ্য কুঠিরের অধ্যক্ষ অনোমদর্শী স্থবির, নাগ দত্ত ভিক্ষু প্রমুখ।—খাগড়াছড়িপ্রতিনিধি