পানছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়ন প্রকল্প) ও সিএইচটিডিএফ (চিটাগাং হিল ডেভেলপমেন্ট ফান্ড) এর সহায়তায় গত বৃহস্পতিবার পানছড়ি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা নিখিল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের সেখ। বিশেষ অতিথি ছিলেন সিএইচটিডিএফ-এর শিক্ষা কর্মকর্তা ইলা চৌধুরী। বক্তব্য দেন পানছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সৈয়দ আহম্মদ প্রমুখ।