পানছড়ির ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন। ১১ আগস্ট খাগড়াছড়ি জেলা প্রশাসকের মিলনায়তনে তাঁদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আনিস-উল-হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক মনজুরুল আলম, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের সেখসহ অন্যরা। অপরদিকে, ১৩ আগস্ট পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের সেখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমাসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা।