পানছড়ির ১৫ বিহারে গণপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে পানছড়ি উপজেলার ১৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে গণপ্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রার্থনায় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। প্রার্থনায় ধর্মীয় রীতিনীতি মেনে সবার প্রতি মৈত্রীভাব পোষণ করে সংঘাত বন্ধ ও জাতীয় ঐক্য-সংহতি গড়ার আহ্বান জানানো হয়। পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটির, মুনিপুর বন বিহার, পূজ গাং বনবিহার, লোগাং বনবিহার, নালকাটা মধ্যম প্রদীপদ অরণ্য কুটির, পাকুজ্যাছড়ি বৌদ্ধবিহার, মরাটিলা শিবমন্দির, প্রদীপপাড়া শিবমন্দির, গঙ্গারাম নারায়ণ মন্দির, খর্গপাড়া হরি মন্দির, তারাবন খ্রিষ্টান মিশনসহ ১৫টি বিহার, মন্দির, গির্জায় এ গণপ্রার্থনা অনুষ্ঠিত হয়।