পানি হবে বিশুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশুদ্ধ ও নিরাপদ পানি পেতে আপনি ব্যবহার করতে পারেন ফিল্টার। ফিল্টারের বর্তমান বাজারদর ও যত্নআত্তি সম্পর্কে জানাচ্ছেন ঢাকার বসুন্ধরা সিটির পিওরইট ফিল্টার বিক্রেতা শামীম।বাজারদরবাজারে সাধারণত বাংলাদেশি ছাড়াও মালয়েশিয়া, চীন, কোরিয়াসহ কয়েকটি দেশের ফিল্টার পাওয়া যায়। ফিল্টার বর্গাকার, গোলাকার, ছোট-বড় নানা আকার ও নকশার হয়ে থাকে। দাম নির্ভর করে এর ধারণক্ষমতার ওপর। আবার মানের ওপরও দামের পার্থক্য হয়ে থাকে। ৮-১০ লিটার ধারণক্ষমতার ফিল্টার পাওয়া যাবে ৮০০-১০০০ টাকার মধ্যে, ১৮ লিটার ধারণক্ষমতার ফিল্টারগুলো ১৫০০-৩৫০০ টাকা, ২৮ লিটার ১৮০০-৪০০০ টাকা ও ৩৫ লিটার ধারণক্ষমতার ফিল্টার পাওয়া যাবে ২০০০-৪২০০ টাকার মধ্যে। মিয়াকো, নোভা, সুপার পিওর—এসব নানা ব্যান্ডের ফিল্টার থাকলেও বর্তমানে ইউনিলিভারের পিওরইট ফিল্টারই বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতা শামীম। তবে ম্যানুয়াল ফিল্টার ছাড়াও রয়েছে ইলেকট্রনিক ফিল্টার। কেন্ট আলট্রা নামের ইলেকট্রনিক ফিল্টার ঘণ্টায় ১০ লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম। এটি সরাসরি পানির লাইনের সঙ্গে যুক্ত থাকে। এর দাম পড়বে প্রায় ১৪ হাজার ৫০০ টাকা। আর ফিল্টার কিনতে হলে আপনাকে যেতে হবে ঢাকার নিউমার্কেট, বায়তুল মোকাররম, বসুন্ধরা, গুলিস্তান অথবা বড় কোনো ডিপার্টমেন্টাল স্টোরে। এ ছাড়া আপনি চাইলে ফিল্টারের যন্ত্রপাতি আলাদা কিনতে পারেন। ফিল্টারের ব্যবহূত কর্ক, সিরামিক, কার্টিস ও মিনারেল স্টোন পাবেন ১০০-৬০০ টাকার মধ্যে।যত্ন ফিল্টারের পানি প্রতিদিন বদলানো উচিত। বেশি দিন হলে পানি ফেলে দিতে হবে, নইলে দুর্গন্ধ হয়ে যাবে। সাত দিন অন্তর ফিল্টারের সিরামিক পরিষ্কার করা উচিত। সাধারণত নেট ব্যাগ দিয়ে এটি পরিষ্কার করা যায়। ফিল্টারের ভেতর কখনোই সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধোয়া যাবে না। তবে বাইরের অংশ সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধোয়া যাবে। ফিল্টারে কখনোই গরম পানি ঢালা যাবে না। কেনার আগে নিয়মাবলি ভালোভাবে বুঝে নিতে হবে। ইলেকট্রনিক ফিল্টার ব্যবহারে সতর্ক থাকতে হবে।