পানিপথের যুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাডাম, এবার আমরা ভ্রমণে সম্পূর্ণ নতুন আইডিয়া নিয়ে এসেছি। এর আগে কেউই এটা করেনি।
কোথায় সেটা? আফ্রিকার গহিন কোনো বনে?
না ম্যাডাম, ঢাকা শহরেই। আপনার নিত্যদিনের চেনা রাজপথেই নিয়ে যাওয়া হবে, কিন্তু নৌকায়। প্যাকেজটির নাম ‘উত্তর-দক্ষিণ বোট ট্রিপ।’

সড়কপথের বেহাল দশা মোকাবিলায় আপনাদের প্রস্তুতি কী?
দেখুন, রাস্তাঘাট এখন আর শুধু সড়ক ও জনপথ বিভাগের অংশ নয়। এটা এখন পানিপথও। তাই নৌপরিবহন মন্ত্রণালয়ের এসব দেখা উচিত।

আপনার রিকশা রাখার গ্যারেজটা নাকি সিনেমার শুটিংয়ের জন্য ভাড়া দিয়েছেন? তা কোন সিনেমার শুটিং?
টাইটানিক টু। বৃষ্টির পানিতে জায়গাটা তো সমুদ্র
হয়ে গেছে!

আরে ভাই, পানি তো নোংরা। রাজপথে বারবার ডুব দিচ্ছেন কেন?
ডুব কি আর সাধে দিই? সারা দিন এই রাস্তার ওপর সমানে রিকশা পড়ছে, আর পড়ছে মাইনষের মোবাইল, মানিব্যাগ। সেগুলাই খুঁজতাছি।