প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য বৃষ্টিতেই ঢাকার রাস্তা প্লাবিত হয়। এই প্লাবন জনগণের জন্য কম আশীর্বাদ নয়!
লেখা: মাহবুব আলম, আঁকা: নাইমুর রহমান

কী ভাই, এখানে বসে কী করছেন?
পাহারা দিচ্ছি। অমূল্য সম্পদ এই পানি যাতে ড্রেন দিয়ে বিলীন হয়ে না যায়।

কী রে, তুই ডুইবা যাইতাছস ক্যান?
মহাসড়কে চলমু বইলা ছোটকালে সাঁতার শিখি নাই, বস!

রাস্তায় দাঁড়াইয়া এ রকম সেলফি তুলতাছেন ক্যান ভাই?
মমতা দিদিকে সেন্ড করব। আর বলে দেব, তিস্তার পানি আমাদের দরকার নাই।

দোস্ত, পুরা পরিবার নিয়ে কই যাচ্ছিস?
মিরপুর।
বলিস কী? তোর না কক্সবাজার যাওয়ার কথা?
মিরপুর আর কক্সবাজার এখন একই। তাই কম খরচে মিরপুর ঘুরে আসাই বেটার মনে করছি।