প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শরীরে প্রাণ থাকতে মোবাইল-মানিব্যাগ নিতে পারবি না। সাহস থাকে তো চালা গুলি।
এইটা কিন্তু পানি পিস্তল। ভিতরে বরফ গলা পানি।
এটা আগে বললেই হয়। নেন ভাই, সব নিয়ে যান।
প্রতীক, শয়তানটা আমাকে পানিতে ফেলে দিয়েছে। বাঁচাও... বাঁচাও...!
ইয়াশনা, এই ঠান্ডা পানিতে নামলে আমি মরে যাব। তখন আবার শয়তানটার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কেউ থাকবে না। তুমি নিশ্চিন্তে ডুবে যাও। আমি থানায় খবর দিচ্ছি।

তুমি চাইলে চাঁদটাকে এনে বানিয়ে দিতে পারি তোমার কপালের টিপ। চাইলে সূর্যটাকে বানাতে পারি...

আমার এসব কিছুই লাগবে না। তুমি পুকুরের মাঝখানের ওই বড় পদ্মফুলটা এনে দাও।
এটা এখন পারব না, জান! দুই মাস পর পারব।
দোস্ত, জেমস ক্যামেরন ফোন দিছিল। তাঁর একটা বিখ্যাত মুভি নাকি রিমেক করবে। আমাকে নায়ক হইতে বলল। আমি না করে দিছি।
কোন মুভি?
টাইটানিক!