পানের বাম্পার ফলন চাষিদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে চলতি মৌসুমেও পানের বাম্পার ফলন হয়েছে। এবার দাম বেশি হওয়ায় খুশি চাষিরা। গত মৌসুমের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তাঁরা।কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার সাবরাং, টেকনাফ সদর, বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ৪৫০ হেক্টর জমিতে প্রায় তিন হাজার কৃষক পান চাষের সঙ্গে জড়িত। উপজেলার তিন হাজার ৬৩৪টি বরজে গত বছরের তুলনায় এবার দ্বিগুণ পান উৎপাদিত হয়েছে। গতবার প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন পান উৎপাদিত হয়।সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় চাষি ও বরজের মালিকেরা প্রতিদিন যানবাহনে করে টনে টনে পান বিক্রির জন্য নিয়ে আসছেন উপজেলা সদরের হাটবাজারে। বিক্রিও হচ্ছে ভালো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসছেন পান কিনতে। সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের পানচাষি মুহাম্মদ সৈয়দ হোসেন জানান, আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত চাষিরা পানের চারা লাগান। ফাল্গুন থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাস পর্যন্ত পান বিক্রির সময়।টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া ও হাতিয়ারঘোনা গ্রামের পান বরজের মালিক আবুল কালাম ও জাফর আহমদ বলেন, গত বছর এ সময়ে এক বিড়া (১২০টি) বড় পান বিক্রি করেছিলাম ৮০ থেকে ১১০ টাকায় ও ছোট পান ৩০ থেকে ৬০ টাকায়। কিন্তু চলতি মৌসুমের শুরুতে ছোট-বড় মিলিয়ে প্রতি বিড়া পান ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘টেকনাফে উৎপাদিত পান দেশের বিভিন্ন জেলায় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যেও রপ্তানি হয়। এতে সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়।’