পান্ডা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুং ফু পান্ডা চলচ্চিত্রের ধারাবাহিক কুং ফু পান্ডা-২ মুক্তি পেয়েছে কিছুদিন আগে। ত্রিমাত্রিক চিত্রায়ণ করা ছবিটি পরিচালনা করেছেন জেনিফার উহ নেলসেন। চলচ্চিত্রে আগের শিল্পীরাই কাজ করছেন। অতিরিক্ত হিসেবে নতুন একজন শত্রুর যোগ হয়েছে, যে কিনা একটি বিচিত্র অস্ত্রের অধিকারী এবং শুধু কুং ফু দিয়ে তাকে মোকাবিলা করা কষ্টকর। তবে কুং ফু পান্ডার কম্পিউটার গেমটি তৈরি করা হয়েছে কুং ফু পান্ডা চলচ্চিত্রের প্রথম পর্বের কাহিনির প্রেক্ষাপট নিয়ে, যেখানে মিস্টি পান্ডা পো তার প্রিয় শহর বাঁচানোর জন্য নিজেকে গড়ে তোলে একজন দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে। মিস্টি পান্ডা পো কাজ করে তার বাবার নুড্লেসর রেস্টুরেন্টে। তার বাবা মিস্টার পিংয়ের আশা, তার ছেলে রেস্টুরেন্টের কাজ করবে। কিন্তু পোর স্বপ্ন মার্শাল আর্ট মাস্টার হওয়ার। এর পাশাপাশি লুং নামের শয়তান সাদা বাঘটি কারাগার থেকে পালিয়ে যাবে এবং তাদের শহর ভ্যালি অব পিসের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাকে রোখার জন্য খোঁজা হয় এক সাহসী যোদ্ধাকে। আর সেই প্রতিযোগিতায় ঘটনাচক্রে পো নির্বাচিত হয়ে যায়। আর তখন পো নিজেকে সব রকমের শিক্ষায় পারদর্শী করে তোলে। ধীরে ধীরে সে হয়ে উঠে দারুণ দক্ষ এক ড্রাগন যোদ্ধা এবং সে প্রস্তুত হয় লুংয়ের সঙ্গে লড়াই করার জন্য। চীনা ঐতিহ্য খুব সুন্দর করে ব্যবহার করে গেমের গ্রাফিক্স খুবই মায়াময় করে সাজানো হয়েছে। এ ছাড়া খেলার সময় কিছু দুর্লভ কয়েন খুঁজে বের করতে পারলে তা দিয়ে আনলক হবে পান্ডার জন্য ঐতিহ্যবাহী চীনা পোশাক। অত্যধিক রঙের বদলে খুব সাদামাটাভাবে তুলে ধরা হয়েছে। আর মিউজিকে ব্যবহার করা হয়েছে চীনের ঐতিহ্যবাহী মিউজিক, যা খুব সহজে গেমারকে নিয়ে যাবে প্রাচীরঘেরা চীনে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিস্তাপ্রসেসর: ২.৬+ গিগাহার্টজ ইন্টেল, ২.৪+ গিগাহার্টজ এএমডিভিডিওকার্ড: জিফোর্স ৭৯০০ডিভিডি রম ড্রাইভর‌্যাম: ২ গিগাবাইটডাইরেক্ট এক্স: ৯.০ সিহার্ডডিস্ক ড্রাইভ: ৯ গিগাবাইট খালি জায়গা