পান্থজনের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন পান্থজনের সাংস্কৃতিক সন্ধ্যা ১৫ জুলাই থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘মঙ্গল আলোয় আলোকিত হোক পথচলা, মানবতার জয় হোক’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বৃজেট ডায়েস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মাহবুবুল আলম তালুকদার, মাহফুজুল হক শাহ, অভীক ওসমান, দিদারুল আলম। বক্তব্য দেন রক্তিম বিশ্বাস, ওয়াহেদ রাসেল, গৌতম হাজারী। অনুষ্ঠান পরিচালনা করেন মিথুন মল্লিক।বর্ষা ঋতু ও মুক্তিযুদ্ধের ওপর নৃত্য পরিবেশন করে ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা। ‘ইতিহাসের সীমানায়, স্বাধীনতার ঠিকানায়’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন পান্থজন আবৃত্তি দলের সদস্যরা। এ ছাড়া আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, রাশেদ হাসান, মিলি চৌধুরী ও আয়েশা হক। পাঠ অভিনয় করেন শুভ্রা বিশ্বাস। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শান্তনু বিশ্বাস ও শ্রেয়সী রায়। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন সুমিত চৌধুরী, এম এইচ সোহেল, অনীক চৌধুরী।সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতেই মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে। গান, কবিতা আর নৃত্যের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ দর্শক উপভোগ করেন পান্থজনের সাংস্কৃতিক সন্ধ্যা।