পান্থজনের বিতর্ক কর্মশালা সম্পন্ন
বিতর্ক ও আবৃত্তি সংগঠন পান্থজনের ‘যুক্তিবাদী সমাজ গড়ো, মাদক ও নকলকে না বলো’ শীর্ষক দুদিনব্যাপী আন্তস্কুল ও কলেজ বিতর্ক কর্মশালা সম্প্রতি আঞ্চলিক লোক প্রশাসনকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। পান্থজনের প্রধান নির্বাহী বৃজেট ডায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিসিএল চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রিয়াজ হায়দার, অগ্রণী ব্যাংকের পরিচালক শাহাজাদা মহিউদ্দীন, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক রাশেদুল আমিন ও এমডিসি গ্রুপের পরিচালক মো. আশরার। স্বাগত বক্তব্য দেন মঈন উদ্দীন ও ফারজানা আলম। প্রশিক্ষণ দেন অঞ্চল চৌধুরী, মাসুদ রানা, তাজুল ইসলাম, মিথুন মল্লিক ও ইউসুফ চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন এমএইচ সোহেল, অনীক চৌধুরী ও অনিন্দিতা কর। অনুষ্ঠানে বিতর্ক অঙ্গনে অবদানের জন্য তিন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও নাট্যকার অভীক ওসমান, সাংবাদিক জসিম চৌধুরী, দিদারুল আলম, ফারাহ্নাজ কাইয়ুম ও নরেন রায়। বিজ্ঞপ্তি।