পাবনা-সিরাজগঞ্জ জেলা কল্যাণ সমিতির মিলনমেলা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা-সিরাজগঞ্জ জেলা কল্যাণ সমিতি, চট্টগ্রামের বার্ষিক মিলনমেলা আগামীকাল শুক্রবার বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তন ও রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। সকাল সাড়ে আটটায় শুরু হওয়া অনুষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।