পাভেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালিশহর একুশে আয়োজিত পাভেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রতিভা ডি চ্যাম্পিয়ন হয়েছে। হালিশহর বিজিবি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিভা ডি ২১ রানে সুপার বয়েজ ক্লাবকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বিজয়ী দলের মো. বাবু ম্যাচ সেরার পুরস্কার পান। প্রধান অতিথি ছাত্রলীগ মহানগর শাখার দপ্তর সম্পাদক আরশেদুল আলম ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন। বক্তব্য দেন ন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি শামসুল ইসলাম, মো. কামাল উদ্দিন, ওসমান গণি আলমগীর ও রাইহানুল ইসলাম।