পারকি সৈকত আবর্জনামুক্ত করার উদ্যোগ
আনোয়ারার পারকি সৈকত আবর্জনামুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পঁাচজন শ্রমিক সৈকত পরিষ্কার কাজে নিয়োজিত। স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ এই উদ্যোগ নিয়েছেন।
২ মার্চ প্রথম আলোর চট্টগ্রাম অঞ্চলের ক্রোড়পত্র ‘আমার চট্টগ্রাম’–এ ‘পারকি সৈকতের সৌন্দর্য ম্লান করছে ময়লা আবর্জনা’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
৩ মার্চ সকালে সরেজমিনে দেখা গেছে, সৈকতের এক কিলোমিটারজুড়ে আবর্জনা পরিষ্কারে ব্যস্ত পঁাচজন শ্রমিক। তঁারা সৈকতে পড়ে থাকা ডাবের খোসা, খাবারের উচ্ছিষ্ট, খড়, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আবর্জনা বালুচরের নির্দিষ্ট একটি স্থানে গর্ত খুঁড়ে পুঁতে ফেলছেন। কিছু আবর্জনা পোড়ানোও হচ্ছে। এ সময় কাজ তদারকি করছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আরাফাত খান বলেন, ময়লা পরিষ্কার করার উদ্যোগ নেওয়ায় সৈকত এখন পরিচ্ছন্ন। আগে বিভিন্ন আবর্জনার দুর্গন্ধে সৈকতে বসা দায় িছল। পর্যটকেরা বেশিক্ষণ অবস্থান করতেন না। এখন পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন।
চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ বলেন, পারকি সৈকত পরিষ্কার রাখতে সবার সহায়তা দরকার। যেখানে-সেখানে আবর্জনা না ফেলার অনুরোধ রইল। তিনি জানান, তঁার নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, স্থানীয় চেয়ারম্যান উদ্যোগী হয়ে সৈকত পরিষ্কার করে দিচ্ছেন। ভবিষ্যতে সৈকত পরিষ্কার রাখতে অভিযান চালানো হবে।