পারমাণবিক বিস্ফোরণ থেকে অতি উচ্চমাত্রার তাপ বিকিরণ হয়। বিস্ফোরণকালে পরমাণুর ইলেকট্রন থেকে যে শক্তি বিচ্ছুরিত হয়, তা মানবদেহের ডিএনএর ক্ষতি করতে পারে। কোনো একটি জায়গায় পারমাণবিক দুর্ঘটনা ঘটলে ওই এলাকায় তেজস্ক্রিয়তার প্রভাব কয়েক যুগ পর্যন্ত থেকে যেতে পারে। ১৯৪৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যে দুটি পারমাণবিক বোমা ফেলে, তা মানব সভ্যতার ইতিহাসে প্রথম পারমাণবিক বিপর্যয়। আমেরিকার প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটে উত্তর-পশ্চিমের রাজ্য আইদাহোতে। ১৯৬১ সালে সংঘটিত এ দুর্ঘটনায় তিনজন শ্রমিক মারা যান। ১৯৭৯ সালে পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ডে একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে। এর প্রভাবে সংলগ্ন এলাকার প্রায় দুই মিলিয়ন অধিবাসী নিম্নমাত্রার (এক্স-রের চেয়ে কম মাত্রার) তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়। ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনাটি ঘটে ইউক্রেনে ১৯৮৬ সালে। চেরনোবিল নামক স্থানে সংঘটিত এ দুর্ঘটনায় ৩০ জন লোক মারা যায় এবং স্থানীয় তিন লক্ষাধিক অধিবাসী তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়। ১৯৯৯ সাল থেকে আজ পর্যন্ত জাপানে তিনটি পারমাণবিক দুর্ঘটনা ঘটেছে। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম