পারমাণবিক বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারমাণবিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণাটি প্রথম আসে যুক্তরাষ্ট্র থেকে
পারমাণবিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণাটি প্রথম আসে যুক্তরাষ্ট্র থেকে

পারমাণবিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণাটি প্রথম আসে যুক্তরাষ্ট্র থেকে। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের ইডাহোতে অবস্থিত অ্যারগোন ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকেরা ১৫০ কিলোওয়াট পরমাণু রিঅ্যাক্টর থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন করে দেখান। পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সেই ঘটনাটি ছিল প্রযুক্তির দুনিয়ায় হইচই ফেলে দেওয়ার মতোই ঘটনা।
১৯৫৬ সালে ব্রিটেনে পারমাণবিক শক্তিচালিত একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উদ্বোধন করেন রানি এলিজাবেথ। পারমাণবিক অস্ত্রের জন্য প্লুটোনিয়াম উৎপাদন করার উদ্দেশ্যে নির্মিত একটি কারখানার সঙ্গেই ছিল সেই বিদ্যুৎকেন্দ্রের অবস্থান। মূলত পারমাণবিক বর্জ্য ব্যবহার করেই সেখানে বিদ্যুৎ উৎপাদিত হতো।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল