পারলারে পারলারে ঈদ আয়োজন
ফারজানা শাকিল’স মেকওভার স্যালন ঢাকায় বসে যদি আপনি সুদূর থাইল্যান্ডের আতিথেয়তা এবং সেখানকার মনোরম পরিবেশের মধ্যে একবার ঢুঁ মেরে আসতে চান, তাহলে যেতে পারেন ফারজানা শাকিল’স মেকওভার স্যালন লিমিটেডের ঢাকার ধানমন্ডি শাখায়। কেননা, সেখানে যাত্রা শুরু করেছে সাবাই স্পা। সৌন্দর্যসচেতন নারীদের জন্য স্পা সেবা নিয়ে এসেছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। এখান থেকে আপনি চাইলে এক ঘণ্টা বা পুরো এক দিনের স্পা প্যাকেজ নিতে পারেন। এই বিশেষ ধরনের স্পা আপনাকে শারীরিক ও মানসিকভাবে করে তুলবে আরও বেশি সতেজ। এই সাবাই স্পাতে থাকবে ফুট ম্যাসাজ, বডি ম্যাসাজ, থাই সনা স্লিমিং স্পা এবং থাই ফেসিয়াল। ধানমন্ডির ২৭ নম্বরে এই মেকওভার স্যালনে আপনি চাইলে বার্ষিক সদস্যও হতে পারেন। আকর্ষণীয় ছাড় পেতে ২০,০০০ টাকাতে আপনি এখানকার বার্ষিক সদস্য হতে পারবেন। যাত্রা শুরু উপলক্ষে এখানে পাবেন ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।১০,০০০ টাকার যেকোনো সেবা নিলে পাবেন ১৫ শতাংশ ছাড়। আর ৫,০০০ বা ১০,০০০ টাকার সার্ভিসে পাবেন ২০ ও ৩০ শতাংশ ছাড়। ফোন: ০১৭৫২৬৪৪৫২৮।হারবাল সলিউশান হারবাল সলিউশানে ঈদ উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়। ২৫ আগস্ট পর্যন্ত যেকোনো বিউটি প্যাকেজ নিলেই আপনি পাবেন বিনা মূল্যে হেয়ার কাট। চুল রং করালে ডিপ কন্ডিশনিংটা মিলবে বিনা মূল্যে। মেকআপ করালে হেয়ার সেটিংটা ঠিক করে দেবেন তাঁরা। তা ছাড়া ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন প্যাকেজ এনেছে হারবাল সলিউশান। এসব নতুন প্যাকেজের মধ্যে আছে ফেসিয়াল, র্যাপিড হেয়ার গ্রো, ইনস্ট্যান্ট স্টপ হেয়ার ফল, হেয়ার স্পা এবং অ্যালো অ্যান্ড স্যান্ডালউড সানবার্ন থেরাপি। নিজেকে সৌন্দর্যমণ্ডিত করতে এখনই যেতে পারেন ঢাকার বারিধারার পার্ক রোডে হারবাল সলিউশানে। ফোন: ৮৮৫৭০৫০।হারমনি স্পা ঈদের মূল আকর্ষণের অনেকটাই জুড়ে থাকে মেহেদি। ঈদের দিন মেহেদি না দিলে যেন সাজটাই অপূর্ণ থেকে যায়। কিন্তু মেহেদি তো কেবল দিলেই হবে না, তার নকশাটাও হতে হবে নজরকাড়া। যদি নিজের হাতের মেহেদির রঙে আরও রঙিন করতে চান পুরো ঈদকে, তবে যেতে পারেন ঢাকার ধানমন্ডির হারমনি স্পাতে। কেননা, সেখানে ঈদ উপলক্ষে চলছে মেহেদি উৎ সব। বাহারি ডিজাইনে নিজের সুন্দর হাতটাকে আরও আকর্ষণীয় করতে পারবেন ২০০ টাকাতেই। তবে আরও আকর্ষণীয় ডিজাইনে হাত সাজাতে পারবেন এখানে। সে ক্ষেত্রে খরচ পড়বে ১,৫০০ টাকার মতো। ঈদ উপলক্ষে আয়োজিত হারমনি স্পার এই মেহেদি উৎ সব চলবে চাঁদরাত পর্যন্ত। এ ছাড়া হারমনি স্পাতে পাবেন হাত ও চুলের যত্নের বিভিন্ন ধরনের প্যাকেজ। এখানে ঈদ উপলক্ষে আছে ছয়টি প্যাকেজ। এসব প্যাকেজে আছে ম্যানিকিউর, পেডিকিউর, ব্রাইটেনিং ফেসিয়াল, বডি ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট ইত্যাদি। এসব প্যাকেজ আপনি নিতে পারবেন ২,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে। ফোন: ০১৭১৬৭৪৯৪৭৯। রেডএই ঈদে বিউটি স্যালন রেড-এ চলছে বিশেষ প্যাকেজ। এ জন্য আপনাকে খরচ করতে হবে ২,০০০ টাকা। এই প্যাকেজে আছে ফেসিয়াল, হেয়ার কাট এবং দুই হাতজুড়ে মেহেদি। তবে ছেলেরা যেহেতু মেহেদি পরতে চান না, তাই তাঁদের জন্য আছে বিশেষ সুবিধা। ছেলেরা মেহেদির পরিবর্তে নিতে পারেন হেয়ার প্যাক। আর ঈদের দিনে নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে নিতে পারেন ঈদ ব্রাইটেনিং ফেসিয়াল। এতে খরচ পড়বে ১,৫০০ টাকা। এখনই যেতে পারেন ঢাকার বনানী ৭ নম্বর রোডের রেড বিউটি স্যালনে। রেড-এর এই অফার নিতে পারবেন চাঁদরাত পর্যন্ত।ফোন: ০১৭১৪১১৮৬২৯।