পারসোনা এবার বনানীতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারসোনা সব সময়ই গ্রাহকের দোরগোড়াতে সেবা পৌঁছে দিতে চেয়েছে। সেই ধারাবাহিকতায় ঢাকার ধানমন্ডি, গুলশান ১, গুলশান ২, মিরপুর, উত্তরা—এরপরে নতুন শাখা চালু হলো বনানী ১১ নম্বর রোডে। ১৮ ডিসেম্বর উদ্বোধন করা হয় বনানীতে পারসোনার নতুন এই শাখা। পাঁচ হাজার বর্গফুটের এই শাখাতে কিছু বিশেষ সেবা দেওয়ার চেষ্টা করেছেন এমনটা জানালেন পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান। তিনি জানান, ‘গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখেই তিনটি বিশেষ রুম করেছি। কেউ চাইলে এই রুমে বসে যেকোনো সেবা নিতে পাবেন। এছাড়া আলাদা ব্রাইডাল, কাটিং, ফেসিয়াল, পেডিকিউর, মেনিকিউর, হেয়ার ট্রিটমেন্ট আর স্পার রুম তো রয়েছেই।’এদিন উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান।