পারস্পরিক শ্রদ্ধাবোধ রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মার্চ অধুনায় প্রকাশিত ‘আমারও কিছু কথা আছে’ শিরোনামের লেখায় রাজীব ইসলাম যেসব প্রসঙ্গ উত্থাপন করেছেন, আমার কাছে তা যুক্তিহীন ও অবান্তর মনে হয়েছে। সমস্যা হলে মা-বাবা আলাদা থাকুক, ছেলে তাঁর বউকে নিয়ে আলাদা থাকুক—এটা কি কোনো সমাধান? আলাদা বসবাস করলেই কি বউ-শাশুড়ির সমস্যার সমাধান হয়ে যাবে? তাই যদি হতো, তাহলে পরিবারগুলোতে এ বিষয়ে টানাপোড়েন থাকত না।চিরায়ত বাঙালি মূল্যবোধ বিশ্লেষণ করলে দেখতে পারি, আমরা পুরোপুরি আত্মকেন্দ্রিক এখনো হইনি। সেখানে আলাদা বসবাস করাটা কোনো সমাধান নয়। কেননা, বউ-শাশুড়ির এই দ্বন্দ্ব অনেকটা মানসিক। সমাজে অন্য সব সম্পর্কের মতো এই সম্পর্কটিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে ভারসাম্য বজায় থাকবে। ছেলের বউ যেমন শাশুড়ির সব ব্যাপারে নাক গলাবেন না, ঠিক তেমনি শাশুড়িরও মনে রাখতে হবে যে ছেলের বউয়ের ব্যক্তিস্বাধীনতা আছে। সমাজে অনেক কর্মজীবী নারী আছেন, যাঁরা সন্তান দেখভালের জন্য শাশুড়ির ওপর নির্ভরশীল। সুতরাং একপেশে মনোভাব নিয়ে থাকাটা সমস্যার সমাধান নয়।মিতা মেহজাবিন, ঢাকা।