পারস্য থেকে ইরান গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক আহমদুল ইসলাম চৌধুরী রচিত পারস্য থেকে ইরান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারি জিইসি মোড়ের হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ মজিদিয়া রশিদিয়া ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আলমগীর আলম, সাবেক কমিশনার এমদাদ উল্লাহ, বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য সালেহ আহমদ সুলেমান, আইনজীবী মুহাম্মদ ইলিয়াস, রাজনীতিবিদ মুহাম্মদ ইদ্রিস, কাজী মুহাম্মদ ফয়েজ উল্ল্যাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।