পারা না-পারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারা না-পারা
পারা না-পারা

বিশাল দেহের হাতি, ঘোড়া
সিংহ, শেয়াল মেরে
দেখাচ্ছ খুব বাহাদুরি
হেরে রেরে রেরে।
তোমরা নাকি বীর পালোয়ান
সবই করতে পারো!
এতই যদি পারো, মশার—
কাছে কেন হারো?
সাপ দেখে তো দৌড়ে পালাও
কাঁদো মাছির ডরে
হাত-পা ছোড়ো, দেখ যদি
তেলাপোকা ঘরে।

দেয়ালজুড়ে থাকে যদি

আরশোলা টিকটিকি

শরীর কাঁপে ট্রেনের মতো

মিথ্যে বলেছি কী?

সভ্য মানুষ যতই করুক

ঝগড়া, মারামারি—

বনের প্রাণী বনেই থাকে

টানায় না মশারি।