পারিজাত এলিটের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রামের বিএমএ ভবনে ফ্যামিলি নাইটের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গভর্নর আসলাম চৌধুরী।আসলাম চৌধুরী বলেন, সেবার মনোভাব নিয়ে কাজ করলে মানুষের কল্যাণে কাজ করা যায়। প্রকৃত অর্থে পারিজাত এলিট মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানুষের স্বাস্থ্য ও শিক্ষাসহ আর্থসামাজিক উন্নয়নে পারিজাত ইতিমধ্যে অগ্রণী ভূমিকা রেখেছে।পারিজাত এলিটের প্রেসিডেন্ট জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন নুরুল ইসলাম, অধ্যাপক এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, এম এ মালেক, শফিউর রহমান, নাজমুল হক চৌধুরী, একরাম হোসেন, কবিরুদ্দিন ভূঁইয়া, এ এইচ এম কফিল উদ্দিন প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন অরুণিমা ইসলাম ও সুমন বড়ুয়া। নৃত্য পরিবেশন করে খুদে শিল্পী ফাইরুজ লাবিবা। বিজ্ঞপ্তি।