পার্কিং থেকে বিরত রাখতে
‘নো পার্কিং’ কিংবা ‘এখানে পার্কিং করবেন না’—এ ধরনের কথা অহরহ লেখা থাকলেও পার্ক করা থেকে বিরত রাখা যায় না। তাই এমন কিছু কথাবার্তা লিখে রাখা উচিত, যা দেখে গাড়িওয়ালারা নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্ক করা থেকে বিরত থাকতে বাধ্য হবে। কিছু কথা লিখে দিচ্ছেন ইকবাল খন্দকার এই এলাকার কোনো ওয়ালই ফাঁকা নেই। সব ওয়ালে পোস্টার লাগানো হয়ে গেছে। আপনি এখানে আপনার গাড়িটি পার্ক করলে আমরা আরাম করে গাড়ির গায়ে পোস্টার ও স্টিকার লাগাতে পারব।আমরা কটকটি খেতে খুব পছন্দ করি। কিন্তু ভাঙারিওয়ালা ভাঙা জিনিসপত্র ছাড়া কটকটি দিতে চায় না। আপনি আপনার গাড়িটি এখানে পার্ক করলে আমরা গাড়ির নাট-বল্টু খুলে কটকটি খেতে পারতাম। প্লিজ, রাখুন না!পার্ক করার আগে নিশ্চিত হয়ে নিন গাড়িতে পর্যাপ্ত পেট্রল আছে কি না। যদি পেট্রলচোরেরা চুরি করতে এসে পর্যাপ্ত পেট্রল না পায়, তাহলে কিন্তু রেগে গিয়ে উশ্টা মেরে গাড়ির গ্লাসও ভেঙে ফেলতে পারে।আমাদের বুয়াটার আক্কেলজ্ঞান বলতে কিছু নেই। কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলেই গাড়িটিকে ময়লার গাড়ি ভেবে সে এর ভেতরে ময়লার পোঁটলা রেখে চলে আসে। আপনার গাড়ির ভেতরে ময়লার পোঁটলা রাখার জায়গা আছে তো?