জিতেছেন একুশে পদক, মঁলিয়ের অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা। সম্প্রতি বাংলাদেশে এসে গ্রহণ করলেন ফ্রান্স সরকারের নাইট উপাধি। এবারের সময়ের তারকা মূকাভিনেতা—পার্থপ্রতিম মজুমদার যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিআমার চেতন-অবচেতন মনকে সঙ্গে রাখি। সঙ্গে রাখার চেষ্টা করি মোবাইল ফোন আর কাঁধের ব্যাগ, যেটাতে থাকে বইপত্র আর পুরোনো পত্রপত্রিকা। মঞ্চে প্রথম মূকাভিনয়সম্ভবত ১৯৭৫ সালে। পুরান ঢাকার লালকুঠির একটা বিয়েবাড়িতে। বাসযাত্রীর মূকাভিনয় করেছিলাম। আমার প্রথম ইশকুলপাবনার জুবলী স্কুল। কোমরে দড়ি দিয়ে বাঁধা হাফপ্যান্ট, খালি গা—এই ছিল আমাদের স্কুলের পোশাক। আমাদের বাড়ির পেছনেই ছিল স্কুলটা। সকাল সকাল আগেভাগে গিয়ে একদম প্রথম বেঞ্চিতে জায়গা রেখে আসতাম। মাইম অভিনেতা হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরিএকাগ্রতা, নিয়মানুবর্তিতা আর অনুশীলন। এই মুহূর্তে গুনগুনিয়ে গাইছি যে গান‘আবার নতুন সকাল হবে/ দুঃখ কারও থাকবে না’। গণনাট্যের গান। সুরকার সলিল চৌধুরী। সুযোগ পেলে যে সময়টায় ফিরে যেতে চাইআমার কৈশোরে। যে সময় আমার প্রধান কাজ ছিল চাল-ডাল বাসা থেকে চুরি করে বন্ধুবান্ধব মিলে বনভোজন করা। সেই রান্নার অমৃত স্বাদ আর এখন কোনো কিছুতেই পাই না। আমার মূকাভিনয়ের গুরুমার্সেল মার্সো। আমার মূকাভিনেতাজীবন পরিশুদ্ধ হয়েছে পিতৃপ্রতিম এই মানুষটার সংস্পর্শে এসে। রাঁধুনি হিসেবে আমিচমৎকার। মূকাভিনয়ের বাইরে আমার প্রিয় কাজের মধ্যে আগে ছিল গান। এখন যোগ হয়েছে রান্নাবান্না। টেলিভিশনে প্রথম অভিনয়ফ্রান্সের একটি গোয়েন্দা ধারাবাহিকে। আমার চরিত্রটা ছিল সন্দেহভাজন এক বিদেশির। এরপর আমি ফ্রান্সের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি।বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাইমানসিক দৈন্য। অন্যের পা টেনে ধরার মানসিকতা। আর ঢাকার যানজট। আমার স্বপ্নবিশ্বমানের একটা মাইম একাডেমি গড়া, যার মাধ্যমে আমার ৪০ বছরের শিক্ষা আমি নতুন প্রজন্মকে দিয়ে যেতে পারব। ফ্রান্সের নাইট উপাধি যাঁদের উৎসর্গবাংলাদেশের মুক্তিযুদ্ধের লাখো শহীদকে নাইট উপাধি উৎসর্গ করছি। তাঁদের আত্মত্যাগ ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশি হিসেবে আমার নাইট উপাধি পাওয়াও অসম্ভব হতো।