পার্বত্য চট্টগ্রামের পাঁচ পৌরসভায় ব্যাপক প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন পার্বত্য জেলার পাঁচ পৌরসভায় নির্বাচন আজ। খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, রাঙামাটি, বান্দরবান ও লামা পৌরসভার ৭১টি কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ চলবে। এসব কেন্দ্রের মধ্যে প্রশাসন নিরাপত্তা-ঝুঁকির দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে ৬০টি। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পৌরসভার সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। তবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। পার্বত্য এলাকার পাঁচ পৌরসভায় মেয়র পদে ২৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৭ ও সাধারণ কাউন্সিলর পদে ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।