পার্বত্য চট্টগ্রামের শিশুদের ঝরে পড়ার হার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামের শিশুদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় মাতৃভাষায় শিক্ষাদান ও সমন্বিত পরিকল্পনা। গত শনিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। স্ট্র্যাটেজিক অ্যাকশন সোসাইটি (সাস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনডিপির বহুভাষিক শিক্ষাবিষয়ক কর্মসূচি কর্মকর্তা সুখেশ্বর চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মনিটরিং কর্মকর্তা পলাশ খীসা, আনোয়ার আল হক প্রমুখ।