পার্বত্য চুক্তি নিয়ে নতুন আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সরকারের মধ্যে বিরোধের বরফ গলতে শুরু করেছে। গত বৃহস্পতি ও শুক্রবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী রাঙামাটি সফরকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও আওয়ামী লীগের নেতারাও অংশ নেন মতবিনিময়ে। এ সময় তিনি যেভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কথা তুলে ধরেন, তাতে সবাই আশ্বস্ত হয়ে উঠেছেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গওহর রিজভী বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর শান্তির দূত হিসেবে রাঙামাটি সফর করছেন। জানতে এসেছেন পার্বত্য চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা কী? জনসংহতি সমিতি ও আদিবাসী সুশীল সমাজের মনে ক্ষোভের কারণ কী?সংশ্লিষ্ট অনেকের মতে, প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে ভুল পথে নিয়ে যেতে একটি বিশেষ মহল ও আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতার চেষ্টা রয়েছে। সেটা হয়তো প্রধানমন্ত্রী অনুধাবন করতে পারছেন। বিশেষ করে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং সম্প্রতি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) উদ্যোগে ঢাকায় আয়োজিত সাংস্কৃতিক বৈচিত্র্য মেলা নিয়ে আদিবাসীদের আপত্তির বিষয়টি প্রধানমন্ত্রী জেনেছেন। সে কারণে তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্যোগ নিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গওহর রিজভী পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছার কথা উল্লেখ করলেও প্রধানমন্ত্রীও যে চাপের মধ্যে আছেন, সে কথাও জানাতে ভোলেননি। তিনি বলেছেন, ‘সরকার, জনসংহতি সমিতি ও সুশীল সমাজ সহযোগিতা দিলে অবশ্যই পার্বত্য চুক্তি বাস্তবায়িত হবে।’পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক মং সানু চৌধুরী বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভীর রাঙামাটি সফর এবং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা অবশ্যই ইতিবাচক দিক। এখন পররাষ্ট্র উপদেষ্টার আশ্বাস অনুযায়ী কাজ হলে চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদী।’এ ব্যাপারে জনসংহতি সমিতির একজন নেতা বলেন, ‘গওহর রিজভীর সফরকে আমরা অবশ্যই ইতিবাচক বলে মনে করছি। তাঁর প্রতি আমাদের আশ্বাস এবং বিশ্বাস রয়েছে।’