পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১৮ জানুয়ারি উপজেলা পরিষদের সামনে নাগরিক কমিটির ব্যানারে এ মানববন্ধন করা হয়।
সকাল সাড়ে নয়টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনের জমায়েত শুরু হয়। ট্রলার ও গাড়িযোগে দূর–দূরান্ত থেকে কৃষকসহ নানা শ্রেণি–পেশার মানুষ আসতে থাকেন। পরে ১০টায় উপজেলা পরিষদের সড়কগুলোতে পৌনে এক ঘণ্টার মানববন্ধন চলে। মানববন্ধনে সাত শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনিক মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, রাঙামাটির নাগরিক কমিটির সদস্য দেব প্রসাদ দেওয়ান, বনিতা চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ বর্তমান সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। কিন্তু এই সরকার পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। এ নিয়ে পাহাড়ের মানুষ এখন হতাশা।