পার্বত্য চুক্তির বার্ষিকীতে বাঘাইছড়িতে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎ​সবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদ্‌যাপিত হলো পার্বত্য চুক্তির ১৮ বছর। রঙিন ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্য বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো
উৎ​সবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদ্‌যাপিত হলো পার্বত্য চুক্তির ১৮ বছর। রঙিন ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্য বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় বাসিন্দারা l প্রথম আলো

পার্বত্য চুক্তির ১৮তম বার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সমাবেশ, আলোচনা সভা ও শোভাযাত্রা আয়োজন করা হয়। ২ ডিসেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জনসংহতি সমিতি (সন্তু) ও জনসংহতি সমিতির (এমএন লারমা) উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।
বিজিবি: সকাল সাড়ে নয়টায় বিজিবি গেট থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. লোকমান হোসেন, কাচালং কলেজের উপাধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রমুখ।
জনসংহতি সমিতি (সন্তু): সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) বাঘাইছড়ি ইউনিয়নের বটতলী গ্রামের মাঠে সমাবেশ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা। বক্তব্য দেন রাঙামাটির জেলা শাখার সহসভাপতি কিশোর কুমার চাকমা, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক নিউটন চাকমা, রাঙামাটি জেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক পুলক চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতীন রায় চাকমা, বাঘাইছড়ি উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা, সাংগঠনিক সম্পাদক খোকন চাকমা প্রমুখ।
জনসংহতি সমিতি (এমএন লারমা): সকাল ১০টায় জনসংহতি সমিতি (এমএন লারমা) রুপকারী ইউনিয়নে রুপালী উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কুমার চাকমা। বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সুদর্শন চাকমা, রাঙামাটি জেলা শাখার সহসভাপতি রাজেন্দ্র লাল চাকমা, রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জ্যোসি চাকমা, বাঘাইছড়ি উপজেলা
শাখার সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা, রাঙামাটির পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শতসিদ্ধি চাকমা প্রমুখ।