পার্বত্য জেলা পরিষদ আইনের সংশোধনী বিল বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলা পরিষদ আইনের সংশোধনী বিল সংসদে পাসের প্রতিবাদে ২৫ নভেম্বর সকালে খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনী বিলটি পার্বত্য শান্তি চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন। 
দীঘিনালার সদর ইউনিয়নের(বোয়াখালী) চেয়ারম্যান ও জেএসএসের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেএসএসের জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জ্ঞান চাকমা, উপজেলা শাখার সভাপতি রাজ্যময় চাকমা, কলেজ শাখার সভাপতি প্রভাত চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সংসদে পাস করা পার্বত্য জেলা পরিষদ আইনের সংশোধনী বিলটি পার্বত্য শান্তি চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। বক্তারা অবিলম্বে পার্বত্য জেলা পরিষদ আইনের সংশোধনী বিল বাতিল করে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। —দীঘিনালা প্রতিনিধি