পালস নিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩.০.৬মোবাইল ফোনে সহজভাবে বিভিন্ন সংবাদ দেখার দারুণ এক অ্যাপ পালস নিউজ। এতে যেকোনো সংবাদ পড়ে সেটি সংরক্ষণ করা সম্ভব। এই অ্যাপের সঙ্গে সংবাদ সূত্রের সংযোগ করে রাখা সম্ভব। একইসঙ্গে বিশ্বখ্যাত বিভিন্ন সাইটের ঠিকানা, সংবাদ, ফেসবুক ফিড রাখা যায় এতে। রয়েছে দুইভাবে দেখার সুবিধা। প্রতিটি লিংকে ক্লিক করে নির্দিষ্ট সাইটেও যাওয়া সম্ভব। অনলাইন ছাড়াও এতে আছে অফলাইনে হালনাগাদ সংবাদ পড়ার সুবিধা। তা ছাড়া এ অ্যাপের প্লাস ডট মি অ্যাকাউন্টের সাহায্যে পছন্দের সংবাদটি সংরক্ষণ করে রাখা যায়। শুধু সংবাদ পড়াই নয়, একই সঙ্গে নতুন সংবাদ দেখা এবং ই-মেইল, ফেসবুক ও টুইটারে তা ছড়িয়েও দেওয়া যায়। যে সূত্র থেকে সংবাদ সংগ্রহ করা হয়, সে সূত্রের সঙ্গে সিংক্রোনাইজ করার সুবিধাও রয়েছে। গুগল রিডারের সঙ্গে যুক্ত করে রাখার সুবিধা থাকায় গুগল রিডারে থাকা আরএসএস ফিডও পাওয়া যায় এ অ্যাপের সাহায্যে।আকার: অ্যান্ড্রয়েড (৫.২ মেগাবাইট)আইওএস (১৯.২ মেগাবাইট)ডাউনলোডের ঠিকানা: অ্যান্ড্রয়েড (http://goo.gl/S6MYV), আইওএস (http://goo.gl/lk4EB)ডট কম প্রতিবেদক