পালিয়ে গিয়ে নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়ার কৃষক হ্যান্স শ্রোডার। তাঁর এক গরু আছে, নাম লরা। সেই লরা একদিন খামার থেকে লাপাত্তা! আক্ষরিক অর্থে গরুখোঁজা করলেন হ্যান্স। ঘন্টা কয়েক বাদে খবর পেলেন, গরুটিকে পাওয়া গেছে অস্ট্রিয়ার সারফস শহরের ইন্টারস্পোর্ট নামের এক দোকানে। বিচার-বিশ্লেষণ করে জানা গেল, শীত থেকে বাঁচতেই দোকানে ঢুকেছিল গরুটা। তবে শীতের কামড় থেকে রেহাই পাওয়ার জন্য সেখানে ঢুকে সে কামড়াতে শুরু করলো দোকানের জিনিসপত্তর। জিনিসপত্তরের মধ্যে ছিল মূলত গরম কাপড়-চোপড়! এদিকে সব দেখে দোকানের লোকজন কোথায় রেগে অগ্নিশর্মা হবে, তা না, উল্টো খুশিই হলো তারা। হ্যান্স লরাকে ফেরত নিতে এসে বললেন, আমি আপনাদের সব ক্ষতি পুষিয়ে দেবো; আর দোকানে যত ময়লা হয়েছে, তা-ও সাফ করে দেবো। কিন্তু দোকানে লোকেরা জানালেন, এই গরু শীত থেকে রেহাই পেতে আমাদের দোকানে এসেছে, এই ভাবনা থেকে আমরা একটা বিজ্ঞাপনচিত্র তৈরি করবো। মডেল হবে আপনার গরু। উল্টো আপনি আমাদের কাছ থেকে সম্মানি নিয়ে যান! অরেঞ্জ নিউজ