পাল্টা কমিটি ঘোষণা ধৃষ্টতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নিয়ে কেন এই উত্তেজনা?গোলাম আকবর খোন্দকার: গঠনতন্ত্র অনুযায়ী আমাদের চেয়ারপারসনখালেদা জিয়ার অনুমোদন নিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনের কমিটি ঘোষণা করেন। এই সাতজনের সবাই দলের পরীক্ষিত নেতা। তাঁরা অতীতে সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তেমনি বিগত আন্দোলন-সংগ্রামেও তাঁদের ভূমিকা ছিল লক্ষণীয়। তাঁদের নেতৃত্বের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্ন নেই। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে অন্য কারও কর্তৃক পাল্টা কমিটি ঘোষণা অনাকাঙ্ক্ষিত ও দলীয় শৃঙ্খলা বিরোধী। আসলে পাল্টা কমিটি ঘোষণা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। তাঁরাই উত্তেজনা সৃষ্টি করছেন। প্রথম আলো: কারা ধৃষ্টতা দেখিয়েছেন? গোলাম আকবর খোন্দকার: কেন্দ্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যাঁরা স্থানীয়ভাবে পাল্টা কমিটি করেছেন বলে প্রচার করছেন।প্রথম আলো : তাঁরা কারা?গোলাম আকবর খোন্দকার : যুবদলের পাল্টা কমিটি করে যাঁরা প্রচার করছেন।