পাশের বাড়ির মেয়ে/ছেলেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশব-কৈশোরে মা-বাবাদের কাছে শুনতে হয়, ‘পাশের বাড়ির মেয়ে/ছেলেটাকে দেখ, কত কী করে, আর তুই...!’ যুগের সঙ্গে তাল মিলিয়ে মা-বাবাদের তুলনার বিষয়বস্তু পাল্টালে কেমন হতো? ভেবেছেন আজীবন পাশের বাড়ির ছেলের সঙ্গে তুলনায় পিছিয়ে থাকা মো. মিকসেতু, এঁকেছেন শিখা

.
.

ইন্টারনেট বোঝা মা

একটা ফেসবুক স্ট্যাটাসে পাইছস মাত্র ১২টা লাইক। পাশের ফ্ল্যাটের সুজন ছেলেটাকে দেখ, এই বয়সেই সব পোস্টে চার-পাঁচ শ করে লাইক পায়। সুজনেরও দুইটা হাত দুইটা চোখ, তোরও তো দুইটা হাত দুইটাই চোখ, নাকি?

.
.

ক্রিকেটপাগল বাবা

আমার ছেলে হয়ে রানারআপ হইতে লজ্জা করল না তোর? ওই বাড়ির আকিব আল হাসানকে দেখ, তোর মতো বয়সেই দেশ-বিদেশে চ্যাম্পিয়ন হয়ে ঘুরতেছে...

.
.

টিভি সিরিয়াল আসক্ত মা

সারা দিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকা ছাড়া কোনো কাজ নাই তোর? পাশের বাড়ির অ্যাঞ্জেল শারিয়া মারাপোভাকে দেখে শেখ, মেয়েটা কী সুন্দর সিরিয়ালের টাইম হলেই মাকে মনে করিয়ে টিভির সামনে বসে পড়ে। আর তুই? হায় হায় রে, আজকের এপিসোডটা মিস হয়ে গেল রে!

.
.

ইউটিউবার বাবা

এই বয়সে ফোনের মেগাবাইট কেনার টাকা চাইতে লজ্জা করে না? তোর বন্ধু তামিমকে দেখে শেখ, এই বয়সেই কেমন ইউটিউব থেকে টাকা ইনকাম করে বাপ-মাকে কত কী উপহার দিচ্ছে।